- প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ০৯:৫৪ এএম
রাতের আধারে অর্ধলক্ষাধিক টাকার গাছ লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের গৌরনদীতে রাতের আধারে অর্ধলক্ষাধিক টাকার গাছ লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার রাতে পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ এলাকার মৃত বারেক সরদারের স্ত্রী রহিমা বেগম অভিযোগ করে বলেন, একি এলাকার মৃত আব্দুল হাই সরদারের ছেলে আবুল হোসেনের সঙ্গে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরধরে ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরইমধ্যে আমাদের জমি দখল করে নিয়েছে আবুল হোসেন।
গত ১১ মার্চ দ্বিতীয় দফায় আমাদের জমিতে রোপণকৃত বিভিন্ন প্রজাতির প্রায় অর্ধলক্ষাধিক
টাকার আটটি গাছ কাটা শুরু করে আবুল। এসময় তাকে বাধা প্রদান করলে কাটা গাছ রেখে চলে যায়। পরবর্তীতে ওইদিন রাতেই গাছগুলো লুট করে নেয়া হয়।
তিনি আরও বলেন, আবুল হোসেন কখনো নিজেকে বিএনপি নেতা আবার কখনো বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা দাবী করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। আমরা হাত থেকে রক্ষা পেতে চাই।
কাসেমাবাদ ৯নং ওয়ার্ড নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি মো. মাসুম সরদার বলেন, ৫ আগষ্ট থেকে আমি এলাকায় নেই। বসতবাড়িতে আমার মা একা থাকেন। এই সুযোগে প্রতিপক্ষ আবুল হোসেন আমাদের গাছ লুট করার পাশাপাশি আমাদের বসতঘর দখল করার হুমকি প্রদান করে আসছে।
অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত আবুল হোসেন বলেন, যে গাছগুলো কাটা হয়েছে তা আমার নিজস্ব সম্পত্তির এবং গাছগুলো রাতের আঁধারে নয় বরং প্রকাশ্য দিবালোকে কেটে আনা হয়েছে। নিজেকে বাংলাদেশ ইসলামী আন্দোলনের (চরমোনাই) একজন সক্রিয় কর্মী হিসেবে দাবি করে তিনি আরও বলেন, অভিযোগকারী রহিমা বেগমের বসতবাড়ি আমার নিজস্ব জমিতে। শীঘ্রই সেখানে বাড়ি ভাড়া দেওয়ার নোটিশ টাঙিয়ে দেওয়া হবে।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!