- প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ০৭:৩৫ পিএম
প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : বাংলাদেশে রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট'স রোভার স্কাউট (পি.আর.এস) অ্যাওয়ার্ড পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) রোভার স্কাউট অনিক কুমার সাহা।
অ্যাওয়ার্ড অর্জন করায় অনিক কুমার সাহাকে অভিনন্দন জানিয়েছেন গোবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: মাহবুবুল আলম আজ রোববার (১৫ মার্চ) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকদের কাছে এ তথ্য জানিয়েছেন।
সেখানে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলা রোভার নিবন্ধন পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউ এ জেলা থেকে এ অ্যাওয়ার্ড পাননি সারা বাংলাদেশ থেকে এ বছর ৫ জন্ এ অ্যাওয়ার্ড পেয়েছেন। অনিক কুমার সাহা তাদের মধ্যে ১ম হয়েছেন। দীর্ঘ সময়ের এ যাত্রায় অনেকগুলো ধাপ অতিক্রম করে তিনি এ লক্ষ্যে পৌঁছেছেন। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এ অ্যাওয়ার্ড দিয়ে থাকেন।অনিক কুমার সাহা গোবিপ্রবি’র ফার্মেসি বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।
ওই কর্মকর্তা প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছেন, অনিক ফার্মেসি বিভাগে তার আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে সিজিপিএ ৩.৬৯/৪.০০ অর্জন করেছেন। ওই ব্যাচে তার মেধা তালিকায় তৃতীয় এর পাশাপাশি তার থিসিস পেপার থেকে ইতোমধ্যে ২টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কাজেও সর্বোচ্চ অর্জন করা সম্ভব, তা অনিক কুমার সাহা করে দেখিয়েছে। এ এ্যাওয়ার্ড অর্জন করা সহজ নয়। অনেক ত্যাগ, শ্রম, দীর্ঘ সময়ের অধ্যবসায় (প্রায় ৪বছর+) এবং লক্ষ্যে স্থির থেকে তিনি এগিয়ে গেছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। #
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!