- প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ০৮:০৯ পিএম
প্রবাসীদের সহায়তায় বরগুনায় অসচ্ছলদের মাঝে ঈদ উপহার বিতরণ
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরগুনায় অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রবাসীদের সহায়তায় বরগুনা অ্যাসোসিয়েশন হল বন্দর ক্লাবের উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টায় আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক। বন্দর ক্লাবের সদস্য সচিব ও সাংবাদিক রেজাউল ইসলাম টিটুর তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্দর ক্লাবের আহ্বায়ক শামসুল আলম শানু, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মো. মোশারফ হোসেন এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে প্রবাসীদের সহযোগিতায় বন্দর ক্লাব নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। শুধু ঈদ উপহারই নয়, বছরের বিভিন্ন সময়ে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী প্রদানসহ নানা সামাজিক ও মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনটি।
তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!