- প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ ০১:৪৬ পিএম
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি গলাচিপায় ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি :কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের ৯ শ ১২ জন সহকারী শিক্ষক কর্মবিরতি পালন করছেন। দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। ফলে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। গলাচিপা উপজেলার শিক্ষকরা বলেন, আমরা দশম গ্রেডের বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গলাচিপা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছি। গোলখালী ইউনিয়নের এক সহকারী শিক্ষক বলেন, আমরা গলাচিপা থেকে প্রায় শতাধিক শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকা আছি। দাবি আদায় না করে আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরছি না। নাম প্রকাশে অনিচ্ছুক গলাচিপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য ঢাকা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে ঘোষণা না আসা পর্যন্ত এলাকায় এ
কর্মবিরতি অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) যবিপ্রবি ব্রাঞ্চের নতুন কমিটি গঠন ও...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।অন্তবর্তিকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের সবকিছুর ভিত্তি আইনশৃঙ্খলা। শুরুতে সমস্যা থাকলেও এখন ভালো...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের রিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!