- প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫ ১০:১২ এএম
প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের দাবিতে যবিপ্রবিতে মানববন্ধন
যবিপ্রবি প্রতিনিধি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা পদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় যবিপ্রবি মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনের সামনে এ মানববন্ধন করে পিইএসএস বিভাগের শিক্ষার্থীরা।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান ইমরান বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষাকে বাধ্যতামূলক করে সরকার প্রজ্ঞাপন জারি করেছিল। কিন্তু ধর্মীয় কারণে সঙ্গীত বাদ দেওয়া হলেও, শারীরিক শিক্ষাকেও কেন বাতিল করা হলো তা বোধগম্য নয়। শারীরিক শিক্ষা শিশুর মানসিক ও শারীরিক বিকাশের অপরিহার্য অংশ, এর বিকল্প নেই। উন্নত দেশগুলোতে প্রাথমিক পর্যায় থেকেই শারীরিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি—অতি দ্রুত শারীরিক শিক্ষা পুনর্বহালের প্রজ্ঞাপন জারি করা হোক, নতুবা আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।
এছাড়া উক্ত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শ্রেয়া ভৌমিক বলেন, শারীরিক শিক্ষা কেবল একটি বিষয় নয়, এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। উন্নত দেশগুলোতে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময় থাকে শারীরিক ব্যায়ামের, অথচ আমাদের দেশে এটি প্রাথমিক শিক্ষা কারিকুলাম থেকে বাদ দেওয়া হয়েছে—যা অত্যন্ত হতাশাজনক। একটি সুস্থ শিশুই পারে একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখতে। শারীরিক শিক্ষা সেই ভিত্তি গড়ে দেয়। তাই আমরা দৃঢ়ভাবে বলছি, শারীরিক শিক্ষা পুনর্বহাল ছাড়া প্রগতিশীল শিক্ষা ব্যবস্থা সম্ভব নয়। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে প্রাথমিক শিক্ষায় শারীরিক শিক্ষা পদ পুনর্বহাল করা হোক।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা পদ সৃষ্টির প্রজ্ঞাপন জারি হয়েছিল। পরে ২ নভেম্বর ২০২৫ তারিখে সেই প্রজ্ঞাপন বাতিল করে দেওয়া হয়।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!