- প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ০৬:৪৭ পিএম
পিরোজপুরের জিয়ানগরে ১৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানি (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে ১৩ কেজি গাঁজাসহ মো. মাহাবুব ওরফে বাবু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মাহাবুব মোড়েলগঞ্জ উপজেলার খারাইখালী গ্রামের মৃত ইছাহক মোল্লার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে একটি পিকআপযোগে গাঁজা ইন্দুরকানীর দিকে আনা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় সাংবাদিকরা পিকআপটি থামিয়ে পুলিশকে খবর দেন। এ সময় মাহাবুব গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে এবং জিয়ানগর–চন্ডিপুর মহাসড়কের পাশের করবস্থানে পলিথিনে মোড়ানো ১৩ কেজি গাঁজা ফেলে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বালিপাড়া এলাকা থেকে পিকআপসহ তাকে গ্রেফতার করে।
জিয়ানগর থানার ওসি মো. আহসান কবির বলেন, স্থানীয় সাংবাদিকদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!