- প্রকাশিত: ২৪ জুলাই ২০২৫ ০৬:১০ পিএম
পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় নারীসহ আহত ৪ আহতদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোঃমামুন হাওলাদার শিমুল, ইন্দু রকানী প্রতিনিধি ঃ
পিরোজপুরে জমি নিয়ে বিরোধ, হামলায় নারীসহ আহত ৪
পিরোজপুরের ইন্দুরকানীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কালাইয়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—শামসুল হক সিকদার, তার স্ত্রী রওশন আরা বেগম, ছেলে মহাসিন সিকদার ও ফাইজুল সিকদার। তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শামসুল হক সিকদারের অভিযোগ, তার সৎ ভাই বাদশা সিকদারের সঙ্গে দুই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে একাধিকবার সালিশ হলেও জমি পরিমাপের পর বাদশা কিছুই পাননি। এরপরও তিনি স্থানীয় কুদ্দুস বিশ্বাস ও তার ছেলে শরিফুলসহ ১০–১২ জনকে নিয়ে হামলা চালান।
বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারধর করা হয় এবং ছেলের বিকাশের দোকানঘরও ভাঙচুর করা হয় বলে দাবি করেন শামসুল হক।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।
ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!