- প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৩:৫০ পিএম
পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার ভুরঘাটা গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিহতরা হলো ভুরঘাটা গ্রামের কাওসার হাওলাদারের ছেলে সামিউল হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার পূর্ব গোয়াইল গ্রামের বাহাদুর মৃধার ছেলে মোহাম্মাদ মৃধা (৩)। নিহত দুই শিশু আপন মামাতো-ফুফাতো ভাই।
নিহতের স্বজনরা জানান, সকাল নয়টার দিকে শিশু সামিউল এবং নানা বাড়িতে বেড়াতে আসা তার ফুফাতো ভাই মোহাম্মদ একসঙ্গে খেলা করছিলো। এসময় পরিবারের সবার অজান্তে খেলার ছলে বাড়ির পাশে ডোবায় পড়ে যায় ওই দুই শিশু। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। গৌরনদী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তৌকির হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুইটি নিহত হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!