- প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ০৪:০৪ পিএম
পাকিং করে যাত্রীবাহী বাসে রহস্যজনকভাবে আগুন
বরিশাল
বরিশাল সদর উপজেলার দিনারের পুল নামক এলাকায় একটি যাত্রীবাহী বাসে রহস্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে চরকাউয়া-গোমা আঞ্চলিক সড়কের পাশে রাখা ওই বাসটিতে আগুন দেখতে পায় স্থানীয়রা।
পাশাপাশি ঘটনাস্থলের অদুরে থাকা থানা পুলিশ সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলা হয়। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে, তবে সেটির মধ্যে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, বাসটি ১৬-১৭ দিন ধরে রাস্তার পাশে রাখা হয়েছিল। তবে কিভাবে এটিতে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এটি অগ্নিসংযোগ নাকি অগ্নিকান্ড। যদি অগ্নিসংযোগের ঘটনা হয় তবে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
যদিও স্থানীয়দের দাবি থেমে থাকা বাসটিতে কেউ আগুন না দিলে মাঝরাতে সেটি পুড়ে যাওয়ার কোন কারণ নেই। কারণ বাসটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় সড়কের পাশে রাখা ছিল। ###
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!