- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ০৮:৫৯ পিএম
অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, রিটেন ও ভাইভা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ।
সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। বরিশাল ল কলেজ থেকে এলএলবি সম্পূর্ণ করে বাংলাদেশ বার কাউন্সিল এর সকল পরীক্ষায় প্রথমবারে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।
সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে সুনাম ও দক্ষতার সাথে সংবাদকর্মীর দায়িত্ব পালন করে আসছেন। সে বরিশালের বিভিন্ন স্থানীয় পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার, যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে অনলাইন পোর্টাল রিপোর্ট একাত্তরে চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
অ্যাডভোকেট, সাংবাদিক মোঃ আমিনুল সোহাগ বলেন আমি দীর্ঘদিন আমার সাধ্যমত চেষ্টা করেছি সংবাদ কর্মী হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। বর্তমানে আমি বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটের সনদ পরীক্ষায় উত্তীর্ণ হয় বরিশাল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হয়েছি।
সত্য, ন্যায় ইনসাফ, দেশ জাতি, মানবতার ও ইসলামের পক্ষে আইনি সেবা দিতে পারি জনগণকে এজন্য সাংবাদিক সোহাগ সকলের কাছে দোয়া চেয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!