- প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫ ১০:৩১ এএম
ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ
যবিপ্রবি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর ওপর সশস্ত্র হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের আবাসিক হল ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একত্রিত হয়। পরবর্তীতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দোয়া ও সম্মিলিত মুনাজাতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা,
“ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”,
“আমার ভাই হাসপাতালে—ইন্টেরিম কি করে?”,
“ছাত্রলীগের কালো হাত—ভেঙে দাও গুঁড়িয়ে দাও”,
“হাদীর ওপর হামলা কেন—প্রশাসন জবাব দে”
সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিলে অংশ নেওয়া জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল আলিম সামি বলেন, “হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। ‘২৪ আন্দোলনের’ শুরু থেকেই তিনি ভারতীয় আগ্রাসন ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে নির্ভীকভাবে কথা বলে আসছেন। তার শক্ত কণ্ঠস্বরকে স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। এ ঘটনা প্রমাণ করে জুলাই আন্দোলনের সম্মুখসারীর কর্মীরা আর নিরাপদ নন। আমরা দাবি জানাই, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।”
পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহফুজ রাসেল বলেন, “ফ্যাসিবাদবিরোধী কণ্ঠস্বর এবং ‘চব্বিশের’ অন্যতম পথপ্রদর্শক হাদী ভাইয়ের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এই হামলা শুধু তার ওপর নয় এটি চব্বিশ আন্দোলনের সব সহযোদ্ধার ওপর আঘাত। আমাদের ক্যাম্পাসেও কিছু মহল উসকানিমূলক কার্যকলাপ করছে এবং বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে জানাতে চাই এ ধরনের অশুভ তৎপরতা আর মাথাচাড়া দিতে দেওয়া হবে না।”
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!