- প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৭ এএম
অনুমোদন পেলো যবিপ্রবির নতুন ১৩টি ক্লাব
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নতুন তেরোটি ক্লাবের আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে এবং নতুন ক্লাবের আবেদনের প্রেক্ষিতে গত একবছরে ক্লাবগুলোর কার্যক্রম, অর্থনৈতিক হিসাব, কমিটি গঠন প্রক্রিয়া এবং গঠনতন্ত্র পর্যালোচনা করে ক্লাবগুলোর অনুমোদন দেওয়া হয়।
আজ রবিবার (১ ফেব্রুয়ারী) যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে সাতটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্লাব এবং বাকি ছয়টি বিভাগ ভিত্তিক ক্লাব।
কেন্দ্রীয় ক্লাব গুলোর মধ্যে রয়েছে উন্নত মমশির,যবিপ্রবি; ইসলামিক কালচারাল সোসাইটি; ইসলামিক নলেজ সিকার সোসাইটি; এন্টি ড্রাগ সোসাইটি অফ জাস্ট; যাস্ট রিসার্চ সোসাইটি; প্রবাহ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এবং যাস্ট স্পোর্টস ক্লাব। এছাড়া বিভাগ ভিত্তিক ক্লাবের মধ্যে রয়েছে ইইই ক্লাব; পিএমই ক্লাব; পিইএসএস ক্লাব; যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব; নার্সিং এন্ড হেলথ সায়েন্স ক্লাব; ফিন্যান্স এন্ড ব্যাংকিং ক্লাব।
এ বিষয়ে জানতে চাইলে যবিপ্রবি'র ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাফিউল হাসান বলেন, আবেদনের প্রেক্ষিতে গত এক বছরের নতুন গঠিত ক্লাবের কার্যক্রম, অর্থনৈতিক হিসাব, কমিটি গঠন প্রক্রিয়া ও গঠনতন্ত্র দেখে ছাত্র পরামর্শ ও নির্দশনা দপ্তরের পরিচালক ও সহকারী পরিচালক গনের সীদ্ধান্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমতির ব্যাপারে বলা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্লাব গুলোর অনুমোদন দেয়।
এই বিভাগের আরো খবর
-
অলিউল্লাহ্ ইমরান, বরগুনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে বরগুনার (পাথরঘাটা-বামনা-বেতাগী) -০২ আসনের বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মন্নানের হাট...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির...
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালী-৩ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন আটঘাট বেঁধেই গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের সাথে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!