শিরোনামঃ

অনার্স-মাস্টাস কোর্স কর্মচারীদেরকে এমপিওতে অন্তর্ভূক্তির দাবীতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন


কামরুল সিকদার ভোলা থেকে ॥  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহের অনার্স-মাষ্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগ প্রাপ্ত কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীগনকে জনবল কাঠামো ও এমপিও নীতিমালার অন্তর্ভূক্তিকরণ এবং এমপিও ভূক্তির দাবীতে ভোলার চরফ্যাশন মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকালে চরফ্যাশন মহিলা কলেজ মাঠে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপদেষ্টা ও ভাইস চ্যান্সেলর বরাবর স্মারকলীপি প্রদান করা হয়। মানববন্ধনে দুঃখ এবং ক্ষোভ প্রকাশ করে বক্তরা বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ৩হাজার ৫শ’জন শিক্ষককে জনবল কাঠামো অন্তর্ভূক্তিকরণ এবং এমপিওভূক্তির ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। একই বিধি মোতাবেক তারা যদি অন্তর্ভূক্তি ও এমপিওভূক্তির হওয়ার প্রক্রিয়া হলে সেমিসনার সহকারী অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়কদেরকে অর্ন্তভূক্ত করা হয়নি। বক্তরা জোড়ালো বক্তব্যে শিক্ষকদের সাথে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫এ অন্তর্ভূক্তি ও এমপিওভূক্তি করা দাবী জানান,নচেৎ বৈষম্য করা হবে। বাংলাদেশ সরকারি/বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স ৩য়,৪র্থ শ্রেণীর কর্মচারী ফেডারেশন ডাকে এই মানববন্ধন করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?