- প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ০৮:১১ পিএম
অমর একুশে বইমেলায় খুবি শিক্ষার্থীর প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’
খুবি প্রতিনিধি :সৈয়দ জাওয়াদ হোসেন সামি
অমর একুশে বইমেলা ২০২৬-এ প্রকাশিত হয়েছে তরুণ কবি ও গবেষক সাইফুল্লাহ মুনছুরের প্রথম কাব্যগ্রন্থ ‘তোমার শহরে কারফিউ’। ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা দাঁড়িকমা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইমেলার দাঁড়িকমা প্রকাশনীর ৮৯৭-৮৯৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
সাইফুল্লাহ মুনছুর বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ইউজিসির পিএইচডি ফেলো হিসেবে গবেষণারত আছেন। একাডেমিক ব্যস্ততার পাশাপাশি সৃজনশীল সাহিত্যে তার এই আত্মপ্রকাশ পাঠকমহলে কৌতূহল সৃষ্টি করেছে।
কাব্যগ্রন্থটির শিরোনাম ‘তোমার শহরে কারফিউ’ হলেও কবি এখানে কারফিউকে কেবল রাজনৈতিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ রাখেননি। তার মতে, কারফিউ শুধু শহরে নয় কখনো নেমে আসে মানুষের হৃদয়ের গভীরেও। গ্রন্থের কবিতাগুলো ব্যক্তির ভাঙন, বিরহ, স্মৃতি-বিস্মৃতির ক্ষয় এবং সমকালীন রাজনৈতিক বাস্তবতার এক নীরব দলিল হয়ে উঠেছে। এখানে ভালোবাসা কেবল দুজন মানুষের সম্পর্কের গণ্ডি পেরিয়ে একটি জনপদের দীর্ঘশ্বাস এবং একটি দেশের চাপা কণ্ঠস্বর হয়ে ধরা দিয়েছে।
নিজের প্রথম কাব্যগ্রন্থ প্রসঙ্গে সাইফুল্লাহ মুনছুর বলেন, “আমার কাছে কবিতা মানে ব্যক্তির স্বতঃস্ফূর্ত অনুভূতির শৈল্পিক প্রকাশ। এই অনুভূতি একান্তই পাঠকের নিজস্ব। এই গ্রন্থটি পাঠকের সেই গভীর হৃদয়ানুভূতিকে ধারণ করে আছে।”
একজন পিএইচডি গবেষক ও শিক্ষক হিসেবে সাইফুল্লাহ মুনছুরের এই কাব্যপ্রয়াস সমকালীন বাংলা কবিতায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!