- প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ১১:৫৭ এএম
অবশেষে সিন্ডিকেটে অনুমোদন পেল বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘বাকসু’
ওয়াহিদ-উন-নবী,বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—‘বাকসু’র বহুল প্রতীক্ষিত গঠনতন্ত্র অবশেষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন পেয়েছে।
শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯২তম সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে এই অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের দাবি পূরণে আরেক ধাপ অগ্রসর হলো বাকসু পুনর্গঠন কার্যক্রম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ছাত্র সংসদের ইংরেজি নাম হবে Barishal University Central Students' Union (BUCSU) এবং বাংলা নাম— বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।
এর আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) একাডেমিক কাউন্সিলে বাকসুর খসড়া গঠনতন্ত্র অনুমোদন পায়। শিক্ষার্থীদের আন্দোলন, ক্ষোভ ও ধারাবাহিক দাবি-দাওয়ার প্রেক্ষিতে প্রশাসন দ্রুততার সাথে প্রক্রিয়াটি এগিয়ে নেয় বলে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান।
এই গঠনতন্ত্র এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও শিক্ষক হাফিজ আশরাফুল হক বলেন,
“আজকের সিন্ডিকেট সভায় বাকসুর গঠনতন্ত্র পাস হয়েছে। আশা করছি, বাকি আনুষ্ঠানিকতা শেষ হলেই দ্রুতই বাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”
দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীদের প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাকসু—এখন সবার দৃষ্টি নির্বাচন কার্যক্রম কবে শুরু হয় সেই ঘোষণার দিকে।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!