- প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ পিএম
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন
যবিপ্রবি প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গতকাল (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
আজ ১৮ ফেব্রুয়ারি বুধবার এক অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। জনাব তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতন্ত্রের এক নতুন যুগে পদার্পণ করবে। তিঁনি আশা করেন, নতুন সরকারের অধীনে দেশের শিক্ষা ও গবেষণা খাত বিশেষ গুরুত্ব পাবে এবং যবিপ্রবিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবে। এছাড়াও জনগণের হারানো ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে।
তিঁনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাঁর বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় পেীঁছে যাবে। রাষ্ট্র পরিচালনার এই নতুন ও ঐতিহাসিক দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!