শিরোনামঃ

নলছিটিতে পুলিশের ওপর হামলা, পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ



নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ



ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয় এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।


রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে দপদপিয়া ফেরিঘাট এলাকায় ঘটনা ঘটে। 


পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তাকে ছিনিয়ে নেন। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।


এ ঘটনার পর দপদপিয়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


নলছিটি থানার ওসি (তদন্ত) মো. বেলায়েত হোসেন এঘটনা নিশ্চিত করে জানান, এ হামলার ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।


ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?