শিরোনামঃ

গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত



নিজস্ব প্রতিবেদব, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ গোপালগঞ্জ এ দিবসটি পালন করে।


“করবো সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে আজ রবিবার (০৮ নভেম্বর) সকালে সরকারি সমন্বিত অফিস চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটি সূচনা করেন জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান বক্তব্য রাখেন। পরে সমবায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্যের স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। 


আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এ লক্ষ্যেই বর্তমান সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে।


অপরদিকে, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। একটি একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?