- প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ১০:১৫ এএম
নলছিটিতে প্রবাসীর পুত্রকে মারধর, বাড়ি-ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ
নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রবাসীর পুত্র মোঃ মিজানুর রহমানের ওপর হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে দক্ষিণ কামদেবপুর এলাকায় নিজ বাড়ির সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে ১নং আসামি মোঃ বেল্লাল হাওলাদারের নেতৃত্বে অন্যান্য আসামিরা সংঘবদ্ধ হয়ে তার পথরোধ করে। এসময় তারা লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।
অভিযোগে বলা হয়, হামলার সময় বেল্লাল হাওলাদার ভুক্তভোগীর গলায় থাকা প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এছাড়া অন্যান্য আসামিরা তার পকেট থেকে নগদ ১২ হাজার ৬০০ টাকা লুট করে।
একপর্যায়ে আসামিরা ভুক্তভোগীর বসত ঘরে অনধিকার প্রবেশ করে ভাঙচুর চালায় এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। একই সঙ্গে ঘরের ভেতর থেকে আরও নগদ টাকা লুট করার অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর মা ও পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত মিজানুর রহমানকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে নলছিটি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার অফিসার্স ইনচার্জ মোঃ আরিফুল আলম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি গলাচিপা লঞ্চঘাট এলাকার এক অসহায় মানুষ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। উলানিয়া এলাকায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে থাকা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!