- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ০৯:০৩ এএম
নির্মানাধীন স্কুলের দেয়াল ভাঙ্গার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
নির্মানাধীন স্কুলের প্লাষ্টার করা দেয়াল সাবল দিয়ে খুচিয়ে ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা এলাকার।
স্থানীয়রা জানিয়েছেন, অতিসম্প্রীতি লাখেরাজ কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। শুরু থেকেই নিয়মানুযায়ী নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদার মোঃ টিপু। গত দুইদিন পূর্বে কতিপয় দুর্বৃত্ত¡ স্কুলের দেয়ালের প্লাষ্টার শাবল দিয়ে খুচিয়ে নিন্মমানের কাজ হচ্ছে বলে এলাকায় রটিয়ে দিয়েছে।
ঠিকাদার মোঃ টিপু বলেন, দরপত্র অনুযায়ী স্কুল নির্মান করে আসছি। ভবনে ঢালাইয়ের সময় প্রকৌশলী, স্কুল কর্তৃপক্ষ, শিক্ষা অফিসকে অবহিত করে তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে ঢালাই কার্যক্রম পরিচালনা করি। এরপরও কতিপয় দুর্বৃত্ত¡ আমার ক্ষতিসাধনের জন্য দেয়াল ক্ষতিগ্রস্ত করেছে। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে স্থানীয় অপর একটি পক্ষ অভিযোগ করে বলেন, স্কুল নির্মানে নিন্মমানের ইট ব্যবহারের জন্য স্কুল মাঠে স্তুপ করে রাখা হয়েছে।
সার্বিক বিষয়ে গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান জানিয়েছেন, দরপত্র অনুযায়ী স্কুল নির্মানের জন্য শুরুতেই ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। নিন্মমানের কোন নির্মান সামগ্রী থাকলে তা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। দরপত্র অনুযায়ী কাজ না করলে বিল দেওয়া হবেনা। তিনি আরও বলেন, দেয়াল নষ্ট করার বিষয়টি শুনেছি। নষ্ট করা দেয়াল পূনরায় প্লাষ্টার করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!