- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ০৯:৪১ এএম
নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সোহাগ হাওলাদার,বরগুনা :
নারী নির্যাতনের অভিযোগে বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বুধবার (১৯ নভেম্বর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, শিক্ষা কর্মকর্তার দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপা গত ৫ অক্টোবর আদালতে ১ কোটি ২২ লাখ ৬ হাজার ৬৬ টাকা দাবি করে মামলা দায়ের করেন।
মামলায় তিনি অভিযোগ করেন, ফুলঝুড়ি ইউনিয়নের একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে জসিম উদ্দিন তার (নিপার) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করেন।
নিপা জানান, ২০২২ সালের ২৫ জুন দশ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। ওই সময় জসিম উদ্দিন নিজেকে অবিবাহিত দাবি করেন। পরে তার চট্টগ্রামে থাকা প্রথম স্ত্রী বিয়ের বিষয়টি জানতে পারলে দাম্পত্য জীবনে অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে তিনি কিছুদিন নিপাকে এড়িয়ে চললেও পরে আবার তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন।
পরবর্তীতে চলতি বছরের ২৮ এপ্রিল জসিম উদ্দিন স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুনরায় ৯১ লাখ টাকা দেনমোহরে লাভলী আক্তার নিপাকে বিয়ে করে তার সঙ্গে বসবাস শুরু করেন।
অভিযোগ রয়েছে, দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মমতাজ বেগম ২ অক্টোবর স্বামীকে নিয়ে নিপার বাড়িতে গিয়ে তাকে হুমকি প্রদান করেন। এতে নিপা অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে কাবিনের টাকা ও খোরপোশ দাবি করে তিনি আদালতে মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে আদালত চট্টগ্রামের পাহারতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে নির্দেশ দেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!