- প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪ পিএম
নানা আয়োজনে যবিপ্রবিতে ইইই ডে উদযাপিত
যবিপ্রবি প্রতিনিধি
আনন্দ শোভাযাত্রা, পায়রা উড়ানো, কেক কাটা, সার্কিট সলভিং প্রতিযোগিতা, প্রজেক্ট প্রেজেন্টেশনসহ নানা আয়োজনের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৪ তম "ইইই ডে" পালন করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে ‘ইইই ডে’ উপলক্ষে নানা অনুষ্ঠান পালন করে বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগ।
‘ইইই ডে’ উদযাপন উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, ইইই বিভাগ পুরো বিশ্বে একটি সমৃদ্ধশালী ও চাহিদাসম্পন্ন একটি বিভাগ। আশা করি, যবিপ্রবির ইইই বিভাগের আধুনিক ল্যাব সুবিধা ও যুগোপযোগী কারিকুলাম পঞ্চম শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষ জনশক্তি তৈরি করতে কাজ করে যাবে। গবেষণা ও উদ্ভাবনী বিভিন্ন কার্যক্রমে ইইই বিভাগের অবদান লক্ষ্যণীয়, এ বিভাগ আরো ভালো করবে এই প্রত্যাশা করি।
ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জি. ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল, ড. মোঃ মজনুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ মেহেদী হাসান, মোঃ তারিকউজ্জামান, মোঃ তারেকুজ্জামান, মোঃ রবিউল ইসলাম, প্রভাষক নাজমুল হাসান, শুভ দেব, জাহেদুল ইসলামসহ বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
উল্লেখ্য যে, ২০১২ সালের ৮ ফেব্রুয়ারি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর মাধ্যমে যবিপ্রবিতে ইইই বিভাগের যাত্রা শুরু হয়। তাই এই দিনটিকে ‘ইইই ডে’ হিসাবে প্রতিবছর উদযাপন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!