- প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১০:১৪ পিএম
মেহেন্দিগঞ্জে দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে নগদ টাকা বিতরণ।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগদ টাকা বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এই টাকা বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে দরিদ্র ও মেহনতি মানুষের মাঝে এই অর্থ সহায়তা প্রধান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর রাজিব আহসান এমপির পক্ষে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন ও সদস্য সচিব সিহাব আহাম্মেদ সেলিম অনুদান বিতরণ করেন। উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার ৩০০ শতাধিক ব্যক্তির মাঝে এই অনুদান বিতরন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিকুর রহমান বিপ্লব,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধূরী দিনু,পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফকরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া,উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ সহ দলীয় নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!