- প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১২:১৩ পিএম
মধ্যবয়সী এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডে জনৈক ইলিয়াসের ভাড়া বাসা থেকে সোহাগ (৪০) নামের এক মধ্যবয়সী ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ মোবাইল ফোনের কলরেকর্ডের সূত্র ধরে সোহাগের স্ত্রী শিউলি বেগমের সাথে কথা বলে পরিচয় নিশ্চিত করেন।
লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে। কলাপাড়া পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ ও সোহাগের পরিবার সূত্রে জানা গেছে, গলাচিপা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের ১৩০ আশ্রয়ণ প্রকল্পের ঘরে দীর্ঘ বছর পর্যন্ত বারেক সিকদার ও তার পরিবার বসবাস করতো। বারেক সিকদারের একমাত্র পুত্র সোহাগ। গত প্রায় ১০ বছর ধরে সোহাগ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে সে (সোহাগ) কলাপাড়ার বিভিন্ন এলাকায় কাপড় ফেরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। বুধাবার সন্ধ্যার দিকে কলাপাড়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডে ইলিয়াসের ভাড়া বাসা থেকে সোহাগের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
এ বিষয় সোহাগের মা আলেয়া বেগম বলেন, আমার পোলা সোহাগ অনেক বছর পর্যন্ত গলাচিপা আসে না। মাঝে মাঝে কথা হয়। এখন কী হয়েছে আমি জানি না।
এ প্রসঙ্গে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের এতিমখানা রোডে ইলিয়াসের ভাড়া বাসা থেকে সোহাগের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!