- প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬ ০৫:০২ পিএম
মাদ্রাসায় হামলার প্রতিবাদে ভোলায় মানববন্ধন ও বিক্ষোভ
ভোলা প্রতিনিধি ॥
ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলা, মাদ্রাসায় ভাংচুর গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে আঃ হাকিম বাঘা কেরামতীয়া নুরানী ও হাফিজিয়া মাদ্রাসায় স্থানীয় বাসিন্দা মো. শাহিন মাল ও তার স্ত্রী সাথী বেগম প্রবেশ করে ভাঙচুর ও হামলা চালান। এ সময় মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী মো. আবু রায়হান গুরুতর আহত হন।
বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্মারকলিপিতে দাবি করা হয়েছে।
এতে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ এবং মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করায় এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেন স্মারকলিপি প্রদানকারীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা এবং কোমলমতি শিক্ষার্থীর ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। অভিযুক্ত শাহিন মাল ও সাথী বেগমকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা, আহত শিক্ষার্থীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা জোরদার করা।
স্মারকলিপিতে মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. রিয়াদ হোসেন, সভাপতি হাজী আবুল কাশেম বাঘাসহ মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করা হয়।
তবে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাহিন মাল ও সাথী বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নয়াদিল্লি। তিনি...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পৌরশহর মানেই উন্নত সড়ক, কার্যকর ড্রেনেজ, বিশুদ্ধ পানির নিশ্চয়তা, পরিচ্ছন্ন পরিবেশ ও নিরাপদ নাগরিক জীবন। কিন্তু...
-
ভোলা প্রতিনিধি ॥ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা এলাকায় এক মাদ্রাসা শিক্ষার্থীর ওপর হামলা, মাদ্রাসায় ভাংচুর গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তদের...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!