- প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ০১:৩৮ পিএম
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেন তথ্যমন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
মাদকের ভয়াল ছোবল থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।
সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা বরিশালের গৌরনদী উপজেলার আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
আইন-শৃঙ্খলা সভায় তথ্যমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে যদি কোন নেতাকর্মীদের সম্পৃক্ততা থাকে তাকেও আইনের আওতায় আনতে হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা। এছাড়াও ঈদযাত্রায় যাতে যাত্রীদের ভোগান্তি না হয় সেজন্য দুই গৌরনদী মডেল ও হাইওয়ে থানার ওসিকে নির্দেশনা প্রদান করেন।
উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনসার উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা, মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, সাংবাদিক কাজী আল আমিন প্রমূখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!