- প্রকাশিত: ২২ মার্চ ২০২৬ ১১:৪৭ এএম
ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের জন্য ঈদ সালামি ও খাবারের আয়োজন যবিপ্রবির হল প্রশাসনের
যবিপ্রবি প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতরের দিনে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদ সালামি ও বিশেষ খাবারের ব্যবস্থা করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শহীদ মসিয়ূর রহমান (শ.ম.র.) হল প্রশাসন। ঈদের ছুটিতেও যারা বাড়ি যেতে পারেনি, তাদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করা হয়।
শনিবার (২১ মার্চ) সকালে ও দুপুরে হল প্রসাশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে সালামি ও খাবার পৌঁছে দেওয়া হয়। জানা যায়, সকালে ঈদ সালামির পাশাপাশি মিষ্টি ও সেমাই এবং দুপুরে বিরিয়ানি, দই ও সফট ড্রিংকস দেওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে।
হলে অবস্থানরত খাদ্য ও পুষ্টি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শেখ হারুন আহমেদ বলেন, ঈদের সময় পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে করে আমরা যারা ক্যাম্পাসে থেকে গেছি, তারাও ঈদের আনন্দ কিছুটা হলেও অনুভব করতে পারছি। হল প্রশাসনের এই উদ্যোগ আমাদের মানসিকভাবে অনেকটা স্বস্তি দিয়েছে এবং আমাদের প্রতি তাদের আন্তরিকতার প্রকাশ ঘটেছে।
আরেক আবাসিক শিক্ষার্থী ফয়সাল আহমেদ বলেন, আলহামদুলিল্লাহ হল প্রশাসনের এই উদ্যোগটি অত্যন্ত ভালো লেগেছে। সবকিছু সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। পরিবার ছাড়া ঈদ কাটানো সত্যিই কঠিন, তবে এই আয়োজন আমাদের মাঝে আনন্দের অনুভূতি এনে দিয়েছে। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও উপকৃত হবে বলে আমি মনে করি।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!