- প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮ পিএম
কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কোন রকম টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ঘর বিক্রির অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের হয়েছে।
জানাগেছে, উপজেলার ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার সম্প্রতি কোনরকম সরকারি টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে একটি টিনসেড ঘর বিক্রি করে দেন। বিদ্যালয়ের টিনসেড ঘরটি বিক্রির টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেছে বলে নাম প্রকাশ না করা শর্তে অনেকে জানিয়েছে।
এলাকার সমাজসেবক অশোক বিশ্বাস বলেন, কোন রকম নিয়ম-কানুন ছাড়াই প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বিদ্যালয়ের টিনসেড ঘরটি বিক্রি করে দিয়েছেন। আমরা এলাকাবাসী চেয়েছিলাম টিনসেড ঘরটি কিনে বিদ্যালয়ের পাশে থাকা মন্দিরের কাজে লাগাবো। কিন্তু প্রধান শিক্ষক টাকা আত্মসাৎ করার জন্য আমাদের কাছে বিক্রি না করে তার নিজ এলাকার এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
বিদ্যালয়টির অফিস সহকারী সমর অধিকারী বলেন, শুনেছি প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার উপজেলা থেকে টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েই টিনসেড ঘরটি বিক্রি করেছেন। বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছেই রয়েছে। তবে কত টাকা বিক্রি করছেন তিনি তা বলেননি।
১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, বিদ্যালয়ের টিনসেড ঘরটি অকেজো হওয়ায় উপজেলা শিক্ষা অফিস ও এলাকাবাসীকে জানিয়ে ১০হাজার টাকায় এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। এই ঘর বিক্রির টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করবো।
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার একটি টিনসেট ঘর বিক্রি করবে বলে আমাকে জানিয়েছিল। কিন্তু আমি তাকে বিক্রি করতে বলিনি।সে যদি টিনসেড ঘরটি বিক্রি করে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!