- প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬ ১২:৩১ পিএম
কিস্তি ও সংসার খরচের চাপ, গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : এনজিওর ঋণের কিস্তি আর সংসারের খরচ—দুই দিক সামলাতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার মাসুদ দাঁড়িয়া (৩৭)। যে কারনে কয়েকদিন ধরেই অস্বাভাবিক আচরণ করছিলেন, বলছিলেন ‘আমি মরে যাব’।
এরই মধ্যে আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে গলায় মারাত্মক আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন।
আর এমন ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার লোহারঙ্ক গ্রামে।
মাসুদ দাঁড়িয়া উপজেলার লোহারঙ্ক গ্রামের আবু বক্কর দাড়িয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানাগেছে, আয়-রোজগার কম হওয়ায় একদিকে কিস্তি, অন্যদিকে সংসারের নিত্যদিনের খরচ—কোনোটিই ঠিকমতো সামলাতে পারছিলেন না মাছুদ। ফলে বেশ কিছুদিন ধরে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন। এ নিয়ে ক্রমেই মানসিকভাবে বিষণ্ন হয়ে পড়েন তিনি। গত কয়েকদিনে মাসুদের আচরণে পরিবর্তন লক্ষ্য করলেও পরিস্থিতি এতটা গুরুতর হয়ে উঠবে, তা তারা বুঝতে পারেননি।
মঙ্গলবার বিকেলে বাড়িতে থাকা অবস্থায় মাসুদ নিজের গলায় গুরুতর আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মাসুদের চাচাতো ভাই নুরুন্নবী দাঁড়িয়া বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিল। আয়-রোজগার কম হওয়া একদিকে কিস্তি দিতে পারছিল না, অন্যদিকে সংসারের খরচও চালাতে পারছিল না। এসব নিয়ে সে মানসিকভাবে খুব বিষণ্ন হয়ে পড়েছিল।’
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহুল কুমার বলেন, গলায় মারাত্মকভাবে কেটে গেছে। ফলে তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি আমাদের জানা নেই। তবে পরিবার থেকে বিষয়টি জানালে ব্যবস্থা গ্রহণ করা হবে। #
এই বিভাগের আরো খবর
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনায় ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায়...
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া ও স্কলারশিপ বিষয়ক সেমিনার “এক্সপ্লোরিং ইউএসএ হায়ার এডুকেশন অপরচুনিটিস”...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিরন ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ ফকিরকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!