শিরোনামঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বহিষ্কার


নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিরন ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ ফকিরকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে কোটালীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে পদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। এসময় তার বিরুদ্ধে আইনীব্যবস্থা নেয়ারও আহবান জানানো হয়।


আজ বুধবার (০৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধরণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-পেশীশক্তি প্রদর্শনপূর্বক সংগঠনের সহযোদ্ধাকে অন্যায়ভাবে রক্তাক্ত করার সুপুষ্ট অভিযোগের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়-বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কায্যকর করেছেন।


আরো বলা হয়-বহিস্কৃতদের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। যুবদলের সকল পয্যায়ের নেতাকর্শীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়েছে।


গতকাল মঙ্গলবার হিরন ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ ফকিরকে শারীরিকভাবে নির্যাতন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়া। মারাত্মক আহত আবু হানিফ ফকিরকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এর আগেও সংগঠনবিরোধী বক্তব্যের অভিযোগে দল থেকে বহিস্কার হয়েছিলেন। প্রায় এক বছর বহিস্কার থাকার পর পুনরায় দলে ফিরেন দিদার দাড়িয়া।


তবে বহিস্কৃত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?