- প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬ ১০:৪১ পিএম
খুলনা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ডিসিপ্লিনের ২৬তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিসিপ্লিনের ২৬তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনে স্বাগত জানানো এবং একাডেমিক ও পেশাগত দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. গোলাম হোসেন। সভাপতিত্ব করেন ফার্মেসি ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত ডিসিপ্লিন হেড প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন প্রফেসর সমীর কুমার সাধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান, প্রফেসর ড. আশিষ কুমার দাস, প্রফেসর ড. মো. সাইফুজ্জামান এবং খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে ফার্মেসি ডিসিপ্লিনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। শুরুতে প্রতিটি ব্যাচ থেকে একজন করে শিক্ষার্থী স্বাগত বক্তব্য প্রদান করেন, যা নবীন ও সিনিয়র শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের একটি ইতিবাচক পরিবেশ তৈরি করে।
খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মো. জহিরুল ইসলাম তাঁর বক্তব্যে ফার্মেসি শিক্ষার গুরুত্ব ও এ বিষয়ের বহুমাত্রিক ক্যারিয়ার সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশে ও বিদেশে ফার্মেসি গ্র্যাজুয়েটদের জন্য শিল্পখাত, গবেষণা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পী শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ডিসিপ্লিনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সহায়তার জন্য একটি প্রণোদনা ফান্ড গঠনের উদ্যোগের কথা জানান এবং নিয়মিত অধ্যয়ন ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. গোলাম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়জীবন একজন শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে এই সময়টি কাজে লাগাতে পারলে ভবিষ্যতে দক্ষ ও মানবিক পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব। তিনি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষাজীবনের পাশাপাশি গবেষণা, উদ্ভাবন ও পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে স্মারক প্রদান করা হয়। পুরো আয়োজনটি ফার্মেসি ডিসিপ্লিনের উদ্যোগে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!