- প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৩ পিএম
খুবিতে স্থাপত্য ডিসিপ্লিনে আর্ককেইউ ডিগ্রি শো–২০২৬ উদ্বোধন
খুবি প্রতিনিধি : সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে দুই দিনব্যাপী আর্ককেইউ ডিগ্রি শো–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের সম্মেলন কক্ষ উঠানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
উপাচার্য বলেন, যেকোনো একাডেমিক ডিসিপ্লিনের সাফল্য নির্ভর করে তার আউটকামের ওপর। গবেষণাভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের নিজস্ব সক্ষমতা প্রকাশ করতে হবে এবং সেই কাজ হতে হবে বাস্তবমুখী ও দৃশ্যমান। তিনি ইনডিজেনাস ম্যাটেরিয়াল ব্যবহার এবং স্বল্প ব্যয়ে টেকসই ও সৃজনশীল স্থাপত্যকর্মের ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে থিমেটিক আইডিয়া তৈরি করে মাল্টিডিসিপ্লিনারি কোলাবরেশনের মাধ্যমে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডিগ্রি শো শিক্ষার্থীদের একাডেমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এখানে তাঁদের গবেষণা, চিন্তাভাবনা ও সৃজনশীলতার সমন্বিত প্রকাশ ঘটে। সমন্বিত জ্ঞান ও গবেষণার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিন আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, স্থাপত্য একটি সৃজনশীল ও সময়োপযোগী বিষয়। কালের পরিবর্তনের সঙ্গে পড়াশোনা, তথ্য ও প্রযুক্তির সুযোগ যেমন বেড়েছে, তেমনি প্রতিযোগিতাও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পেশাদারিত্ব, সৃজনশীলতা ও ধারাবাহিক পরিশ্রম অপরিহার্য। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষক ও গ্র্যাজুয়েটরা তাঁদের কাজের মাধ্যমে দেশে-বিদেশে সুনাম অর্জন করেছেন এবং সামাজিক দায়বদ্ধতার বিষয়টি গুরুত্বের সঙ্গে পালন করছেন।
অনুষ্ঠানে আরেক বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, স্থাপত্যের পরিসর অত্যন্ত বিস্তৃত। এটি কেবল নকশা বা নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের জীবনবোধ, চিন্তাধারা ও সামাজিক বাস্তবতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। তিনি স্থাপত্যকে একটি গুরুত্বপূর্ণ মাল্টিডিসিপ্লিনারি গবেষণাক্ষেত্র হিসেবেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম। স্বাগত বক্তব্য রাখেন স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ। এছাড়া বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক গৌরী শঙ্কর রায়। শিক্ষার্থীদের পক্ষ থেকে ’২০ ব্যাচের শিক্ষার্থী কান্তা অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থাপত্য ডিসিপ্লিনের বেস্ট থিসিস অ্যাওয়ার্ডের জন্য তিনজন শিক্ষার্থী এবং সার্টিফিকেট রিকগনিশনের জন্য দুইজন শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণা করেন সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন ও সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ আর্ককেইউ ডিগ্রি শো–২০২৬ এ প্রদর্শিত ৪১ জন শিক্ষার্থীর থিসিসভিত্তিক বিভিন্ন স্থাপত্যকর্মের মডেল ঘুরে দেখেন। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন
এই বিভাগের আরো খবর
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!