- প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০০ পিএম
খুবিতে হিট প্রকল্পের আওতায় তৃতীয় দিনের লাইব্রেরি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ে ’২৫ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয় দিনের লাইব্রেরি ওরিয়েন্টেশন ট্রেনিং প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। ‘এনহ্যান্সিং ডিজিটাল অ্যাক্সেস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যান ইনক্লুসিভ অ্যান্ড মডার্ন লার্নিং এনভায়রনমেন্ট অ্যাট খুলনা ইউনিভার্সিটি সেন্ট্রাল লাইব্রেরি’ শীর্ষক হিট সাব-প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম কেন্দ্রীয় গ্রন্থাগারের কম্পিউটার ল্যাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।
তিনি বলেন, একটি আধুনিক ও প্রযুক্তিসম্পন্ন গ্রন্থাগার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞানচর্চাকে ফলপ্রসূ করতে গ্রন্থাগারের ডিজিটাল ও প্রিন্ট রিসোর্স ব্যবহারে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন জরুরি। নিয়মিতভাবে গ্রন্থাগারের বিভিন্ন সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু। তৃতীয় দিনের এ প্রশিক্ষণে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ’২৫ ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!