- প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ১০:৩৫ এএম
খুবিতে আন্তর্জাতিক সম্মেলনের প্রসিডিংস প্রকাশ করলো এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন
সোহান সাকিব,খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের উদ্যোগে ২০২৪ সালের ২ ও ৩ মার্চ অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপিত পেপারগুলো দীর্ঘ পর্যালোচনা শেষে প্রসিডিংস আকারে আজ প্রকাশিত হয়েছে। এই প্রসিডিংসে মোট ২২টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে, যার মধ্যে ৮টি বিদেশি গবেষকদের।
দেশ-বিদেশের মোট ১৫ জন বিশেষজ্ঞ রিভিউয়ারের কঠোর মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত এসব গবেষণাপত্র পরিবেশবিজ্ঞান, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা-সংক্রান্ত নতুন জ্ঞান ও গবেষণার গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।
আজ ৩০ নভেম্বর (রবিবার) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁর কার্যালয়ে এই প্রসিডিংসের মোড়ক উন্মোচন করেন। তিনি আন্তর্জাতিক সম্মেলনের গবেষণা প্রবন্ধ নিয়ে প্রসিডিংস প্রকাশকে বিশ্ববিদ্যালয়ের গবেষণা-অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ মুজিবর রহমান, ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক সম্মেলনের অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ হারুন চৌধুরী, প্রফেসর ড. মাসুদুর রহমান, সহযোগী অধ্যাপক ড. নাজিয়া হাসান, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী অধ্যাপক সাধন চন্দ্র স্বর্ণকার ও সহকারী অধ্যাপক সাদিয়া ইসলাম মৌ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!