- প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ১১:২২ এএম
খুবিতে আকস্মিক ক্লাস পরিদর্শনে উপাচার্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনে জোর দেওয়ার আহ্বান
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম আকস্মিকভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের একটি ক্লাস পরিদর্শন করেছেন। বুধবার (০১ এপ্রিল) দুপুরের দিকে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় তিনি শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পাঠ্যবিষয়ের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনই নিজেকে গড়ে তোলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ সময় থেকেই লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। নিয়মিত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এতে নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি মানসিক চাপ মোকাবিলা সহজ হয় বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই বিশ্বে টিকে থাকতে হলে আধুনিক দক্ষতা অর্জন অপরিহার্য। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। শিক্ষার্থীদের এসব ক্ষেত্রে পারদর্শী হয়ে ওঠার আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে ধাপে ধাপে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য।
এ সময় শিক্ষার্থীরা ডিসিপ্লিনের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয় তুলে ধরলে উপাচার্য তা মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!