- প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ০৯:৫৩ এএম
খুবির সাবেক শিক্ষার্থী নিভার দ্বিতীয় বই ‘মাতাল প্রেমসন্ধি’ প্রকাশিত
খুবি প্রতিনিধি:সৈয়দ জাওয়াদ হোসেন সামি
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মিথিলা জামান নিভার দ্বিতীয় উপন্যাস ‘মাতাল প্রেমসন্ধি’। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের ১৮ ব্যাচের এই সাবেক শিক্ষার্থীর নতুন এই গ্রন্থটি ঘিরে পাঠকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।মেলায় নবকথন প্রকাশনের ২৩৮, ২৩৯ ও ২৪০ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এর আগে ২০২৫ সালের বইমেলায় ছায়া প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল নিভার প্রথম বই ‘বালিকা বসন্তের ন্যায়’।
বইটি নিয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মিথিলা জামান নিভা বলেন:
"আলহামদুলিল্লাহ, পাঠকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। বই নিয়ে অভিজ্ঞতা সবসময়ই দারুণ। ব্যক্তিগত ব্যস্ততায় দুর্ভাগ্যবশত এবার বইমেলায় সশরীরে উপস্থিত হতে পারিনি, তবে আমার প্রতিনিধি হিসেবে মেলায় বই উপস্থিত আছে। যা আমাকে অনেক সম্মান আর অগণিত মানুষের ভালোবাসা এনে দিয়েছে। আমি সবার কাছে দোয়া প্রার্থী।"
'মাতাল প্রেমসন্ধি’ মূলত রোমান্টিক জনরার বই হলেও এতে রয়েছে প্রথাগত ধারার বাইরের গল্প। মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন এবং মানুষের মধ্যকার জটিল ও গভীর সম্পর্কের রসায়ন এখানে নিপুণভাবে ফুটে উঠেছে। রম্য, পারিবারিক বন্ধন, বিষাদ আর ভালোবাসার এক অনন্য মিশ্রণ এই উপন্যাসটি।
প্রথম বইয়ের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় বইটিও পাঠকদের মন জয় করবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!