- প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫ এএম
খুবির জীব বিজ্ঞান স্কুলের সাত শিক্ষার্থী পেলেন ডিন’স অ্যাওয়ার্ড
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
একাডেমিক সাফল্য ও মেধার স্বীকৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অধিভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী ডিন’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত ’২০ ব্যাচের শিক্ষার্থীরা হলেন—এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ইশরাত জাহান ঈশিতা (সিজিপিএ ৩.৯৭), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মোঃ আশিক মোস্তফা (সিজিপিএ ৩.৮৫), এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের আব্দুল্লাহ বিন ফিরোজ (সিজিপিএ ৩.৮৯), ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের নুসরাত জাহান (সিজিপিএ ৩.৯৫), ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের আকসা ইভা দরথী (সিজিপিএ ৩.৭৬), ফার্মেসি ডিসিপ্লিনের মোঃ মোহাইমিনুল ইসলাম (সিজিপিএ ৩.৯৬) এবং সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সারিয়া আফরিন (সিজিপিএ ৩.৮৫)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, ডিন’স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি। এই অর্জনের পেছনে শিক্ষক ও পরিবারের অবদানও গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতেও তাঁদের জ্ঞান ও দক্ষতার বিকাশ অব্যাহত রাখবে।
উপাচার্য তাঁর বক্তব্যে আরও জানান, গত এক বছরে খুলনা বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও উচ্চশিক্ষা জোরদারে বেশ কিছু কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপ চালু, টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ এবং কোলাবরেটিভ রিসার্চ গ্র্যান্ট প্রদান তার মধ্যে উল্লেখযোগ্য। গবেষণায় প্রতিযোগিতা তৈরি হওয়ায় একাডেমিক মান আরও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম ও সফট স্কিল উন্নয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান বলেন, ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে। আগামী দিনগুলোতেও তারা সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, এই সম্মাননা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। তবে শুধু সিজিপিএ নয়, বাস্তব দক্ষতা ও মানসিক পরিপক্বতাও সমানভাবে গুরুত্বপূর্ণ—এ কথাও তিনি স্মরণ করিয়ে দেন।
ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, মেধা ও কর্মনিষ্ঠার মাধ্যমে অর্জিত এই স্বীকৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতের পেশাগত জীবনেও শিক্ষার্থীরা এই মেধার প্রতিফলন ঘটাবে বলে তিনি প্রত্যাশা করেন।
জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্গানাইজিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রউফ। এ সময় এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ ইয়াছিন আলীও বক্তব্য দেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন সারিয়া আফরিন এবং মোঃ আশিক মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রভাষক শারমিন সুলতানা।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রধান ও শিক্ষকবৃন্দ, সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
১০-২-২৫এজাজ আল মাহমুদ সুজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনায় ও জেলা ক্রীড়া সংস্থা বরগুনার আয়োজনে ইয়ং টাইগার বিভাগীয় অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায়...
-
কামরুল সিকদার, ভোলা প্রতিনিধি॥প্রিজাডিং, পোলিং ও ভোটারদের নিরাপত্তা দিতে ভোলা-৪আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।...
-
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামিএকাডেমিক সাফল্য ও মেধার স্বীকৃতিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান স্কুলের অধিভুক্ত সাতটি ডিসিপ্লিনের সাতজন শিক্ষার্থী...
-
কামরুল সিকদার (ভোলা) প্রতিনিধি॥ ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ক্ষমতা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!