- প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ০৩:৩১ পিএম
খুবির জামে মসজিদের পুকুরে সিঁড়িঘাট নির্মাণ শুরু
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশের জামে মসজিদের পুকুরে নতুন সিঁড়িঘাট নির্মাণকাজ শুরু হয়েছে। পুকুরের পশ্চিম পাড় ঘিরে গড়ে ওঠা এ অবকাঠামোটি মসজিদে আগত মুসল্লিদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ব্যবহার নিশ্চিত করবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ শেষ করার জন্য দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেন।
প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, সিঁড়িঘাটটি পুকুরের পশ্চিম পাশে নির্মিত হচ্ছে। মসজিদ থেকে সরাসরি পুকুরে যাতায়াত সহজ করতে একটি সংযোগ পথও তৈরি করা হবে। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে আধুনিক ওজুখানা ও নতুন টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া পুকুরের দক্ষিণ পাশে বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হচ্ছে, যেখানে শিক্ষার্থী ও দর্শনার্থীরা সময় কাটাতে পারবেন। সংশ্লিষ্টদের আশা, কাজ সম্পন্ন হলে পুরো মসজিদ এলাকা শুধু ব্যবহারিক দিক থেকেই নয়, নান্দনিক দিক থেকেও আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!