- প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ০৭:২২ পিএম
খুবির ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনে ক্লাস ও ল্যাব পরিদর্শনে উপাচার্য
প্রযুক্তিনির্ভর দক্ষতা বাড়ানোর তাগিদ
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব আকস্মিকভাবে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বুধবার (০৮ এপ্রিল) সকালে তিনি এ পরিদর্শনে যান এবং শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় তিনি পাঠদানের ধরণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ, পাঠ্যবিষয়ের অগ্রগতি এবং কম্পিউটার ল্যাবের ব্যবহার সম্পর্কে খোঁজ নেন। একই সঙ্গে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও মতামতও শোনেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বর্তমান বিশ্ব দ্রুত প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় নিজেদের এগিয়ে রাখতে হলে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে দক্ষতা অর্জন অপরিহার্য। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক প্রযুক্তির সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে ধাপে ধাপে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনেও নতুন ল্যাব স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান অর্জনে সহায়ক হবে।
এছাড়া তিনি ল্যাবের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে স্মার্টবোর্ড সংযোজন করা হয়েছে, যা প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বরগুনায় চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৬ জুন) বিকালে বরগুনা কালেক্টর স্কুল...
-
মাসুদ রেজা ফয়সাল:দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি...
-
নিজস্ব প্রতিবেদক আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মৌসুমি বায়ু চট্টগ্রাম বিভাগ দিয়ে দেশে প্রবেশ করেছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে...
-
মানবসেবা ও সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”। ২০২৪ সালের ১ নভেম্বর প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!