- প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৪ এএম
খুবি উপাচার্যের সঙ্গে কেওআইসিএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ে কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং স্বেচ্ছাসেবী শিক্ষক প্রেরণসহ সম্ভাব্য সহযোগিতার বিষয় নিয়ে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কেওআইসিএ)-এর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে। পরিদর্শনকালে প্রতিনিধি দল ক্যাম্পাসের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং কোরিয়ান ভাষা শিক্ষা প্রোগ্রামের চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎকালে কোরিয়ান ভাষা শিক্ষা কার্যক্রমে কোরিয়ান ভলান্টিয়ার শিক্ষক নিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আগ্রহ তুলে ধরা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন উপাচার্য।
আলোচনায় ভাষা শিক্ষার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি জোরদারের বিষয়টি গুরুত্ব পায়। কেওআইসিএর পক্ষ থেকে সংস্থাটির চলমান বিভিন্ন ফেলোশিপ কর্মসূচি সম্পর্কেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়। উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।
কেওআইসিএ প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ ও ভুটানের প্রোগ্রাম ম্যানেজার সুজং ক্যাং এবং বাংলাদেশ অফিসের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মীম নূর হোসেন তুর্য। সাক্ষাৎ শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য অতিথিদের মনোগ্রাম খচিত ক্রেস্ট প্রদান করেন। কেওআইসিএর পক্ষ থেকেও উপাচার্যকে স্মারক উপহার দেওয়া হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ইসমত কাদির উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!