- প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮ পিএম
খুবি উপাচার্যের সঙ্গে বিদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
খুবি প্রতিনিধি: সৈয়দ জাওয়াদ হোসেন সামি
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি, সহায়ক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে তাদের জন্য ৭ থেকে ১০ দিনের বাংলা ভাষা ওরিয়েন্টেশন আয়োজন, ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ, সব ডিসিপ্লিনে ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ, নেপালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা কার্যক্রম প্রচারে বিশেষ আয়োজন এবং প্রতিবছর একজন বিদেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের বিষয়গুলো গুরুত্ব পায়।
উপাচার্য বলেন, বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সম্পন্ন করে বিদেশি শিক্ষার্থীরা নিজ নিজ দেশসহ আন্তর্জাতিক অঙ্গনে দক্ষ মানবসম্পদ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বিস্তৃত করবে।
এ সময় দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, বরিশাল পটুয়াখালীর কুয়াকাটায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR), জেন্ডার সমতা, কৈশোরকালীন স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে...
-
আবু তাহের: সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:সৎ বোনের অত্যাচারে পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন পুত্র শ্রীবাস দাস ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!