- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৪৫ পিএম
খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
খেলাধুলা মাদকের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। তাই তরুন-যুবকরা খেলার মাঠে ফিরলে মাদকের অভিশাপ থেকে সমাজ রক্ষা পাবে। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে আমাদের এখনই উদ্যোগি হতে হবে। সোমবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এ অভিমত তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি বলেন, খেলাধুলা তরুনদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণরা খেলার মাঠে ব্যস্ত থাকলে মোবাইলের আসক্তি কমে যাবে। পাশাপাশি মাদকাসক্ত হওয়ার প্রবনতা হ্রাস পাবে।অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন, সুস্থ সমাজ বিনির্মানে আমাদের তরুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে উদ্যোগ নিতে হবে। তাহলেই মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সু-শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার উদ্যোগে আয়োজিত টূর্নামেন্টের অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার অধিকারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাফর ইকবাল, বিএনপি নেতা হুমায়ুন আকন, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বায়জিদ হাসান, ছাত্রদল নেতা কায়েস আহম্মেদ, জাফর হোসেন প্রমূখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদল নেতা জোবায়ের আল মাহমুদ। টূর্নামেন্টে স্থানীয় আটটি দল অংশগ্রহন করে। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরন করে নেয় আয়োজক কমিটির সদস্যরা।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!