- প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৬:০৭ পিএম
কেশবপুরে ৪১ শিক্ষাপ্রতিষ্ঠান এখন ভারপ্রাপ্ত দিয়েই পরিচালনা।
রুস্তম ফারাজী, কেশবপুর।
যশোরের কেশবপুর উপজেলায় ৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান এখন চলছে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে। ভারপ্রাপ্তের হারে উপজেলার ২০টি স্কুল ১৪টি মাদ্রাসা ও সাতটি কলেজ চলায় লেখাপড়া ব্যহত হচ্ছে। এবং ভারপ্রাপ্ত দায়িত্ব ও অরজিনাল দায়িত্ব দুটি ভিন্ন বিষয় বরং ভারপ্রাপ্ত দায়িত্ব থাকায় অনেক প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে একপ্রকার অনীহার সৃষ্টি দেখা গেছে । সর্বোপরি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৭২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, ৫২টি মাদ্রাসা ও ১৩টি কলেজ রয়েছে। এর মধ্যে ২০টি স্কুল, ১৪টি মাদ্রাসা ও ৭টি কলেজ চলছে ভারপ্রাপ্ত দিয়ে। প্রতিষ্ঠান প্রধান নিয়োগ শুরু না হওয়ায় অমিভাবকদের অভিযোগ, প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সুপার ও অধ্যক্ষ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভারপ্রাপ্তদের নিয়ে সাধারণ শিক্ষকরা সমালোচনা শুরু করায় প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্মের ধারাবাহিকতাও যেতে পড়ার উপক্রম হয়েছে। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রায়মান জনি বলেন, 'স্কুলটিতে দীর্ঘদিন প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ার মান ধরে রাখতে হলে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ জরুরি হয়ে পড়েছে। উপজেলার আড়ূয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সনজিৎ কুমার সরকার বলেন, প্রতিষ্ঠান প্রধান না থাকলে অনেক সময় সাধারণ শিক্ষকরা ভারপ্রাপ্তদের নিয়ে নানামুখি আলোচনায় জড়িয়ে পড়েন। এখন তাদেরও কিছু বলার থাকে না। বেগমপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মানছুর আলী বলেন, 'অফিসিয়াল কোনো কাজে বের হলে সিনিয়র একজন শিক্ষকের উপর দায়িত্ব দিয়ে যেতে হয়। প্রতিষ্ঠান প্রধান থাকলে সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ বলেন, 'প্রতিষ্ঠান প্রধানদের শুন্য পদের বিষয়ে এনটিআরসিএসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো হয়েছে। শূন্য শদে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হয়ে গেলে সমস্যা থাকবে না।'
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!