- প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬ ০৬:২৯ পিএম
জিয়ানগরে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস সেবা সপ্তাহের উদ্বোধন
মোঃমামুন হাওলাদার শিমুল জিয়ানগর প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে পূবালী ব্যাংক-এর উদ্যোগে ক্যাশলেস সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় সদর ইন্দুরকানী বাজারে এ সেবা ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিরোজপুরের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক জাকারিয়া হোসেন এবং উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেন বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ও আধুনিক ব্যবস্থা। এর মাধ্যমে লেনদেনে স্বচ্ছতা, নিরাপত্তা ও সময় সাশ্রয় নিশ্চিত করা সম্ভব। এছাড়া ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ক্যাশলেস সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইন্দুরকানী উপশাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম।
ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষকে মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল লেনদেন সম্পর্কে সচেতন করা হবে বলে জানানো হয়।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!