- প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬ ০৪:৫৯ পিএম
ঝালকাঠিতে শিক্ষার্থীদের দেশপ্রেমের শপথ: মাদক ও দুর্নীতিকে ‘না’।
ঝালকাঠির নলছিটি উপজেলায় শিক্ষার্থীরা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন হয়ে দেশপ্রেমের শপথ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা স্মার্টফোন আসক্তি, অশ্লীল কনটেন্ট, বাল্যবিবাহ, মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকার অঙ্গীকার করে লাল কার্ড প্রদর্শন করেন। একই সঙ্গে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকছেদুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সদস্য ফাইজুল ইসলাম, তুষার সেন তনয় এবং রাফি রেজওয়ান।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে হলে এখন থেকেই মাদক, দুর্নীতি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!