- প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৫ ০৬:০৯ পিএম
ইন্দুরকানীতে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী” বিষয়ক সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী (জিয়ানগর) পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে “স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক গাজী হেলাল উদ্দীন, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মজনু হোসেন রনি, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, ইন্দুরকানী রির্পোটাস্ ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান খান প্রমুখ। বক্তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রন বাস্তাবায়ন নির্দেশিকার আলোকে তামাক নিয়ন্ত্রন কার্যক্রমের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বাৎসরিক বাজেটে অর্থ বরাদ্দ রাখা এবং তামাকের কুফল ও করণীয় নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজাসহ সদর ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন কর্মসুচী সমন্বয়কারী মো: আলতাফ হোসেন। সহযোগী সংগঠন, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!