- প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৮ এএম
ইন্দুরকানীতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময়
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
ইন্দুরকানীতে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত নেতা মাসুদ সাঈদী: ছবি যায়যায়দিন
পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী সোমবার সকাল থেকে ইন্দুরকানী উপজেলায় গণসংযোগ ও মতবিনিময় করেন।
সকাল থেকে তিনি সদর ইউনিয়নের বিজিএস দাখিল মাদ্রাসা, এফ. করিম আলীম মাদ্রাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক পাইলট বিদ্যালয়, সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া উপজেলার বিভিন্ন হাটবাজারেও গণসংযোগ করেন তিনি।
মতবিনিময়কালে মাসুদ সাঈদী বলেন, ‘দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়। নৈতিকতাহীন শিক্ষা ব্যবস্থা আমাদের সামাজিক অবক্ষয় ঠেকাতে পারেনি। একটি সুন্দর সমাজ গড়তে হলে আগে নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘লক্ষ্য স্থির করে পড়াশোনা করতে হবে। আমরা যদি সৎ, আদর্শবান ও যোগ্য নাগরিক তৈরি করতে পারি, তবে শোষণমুক্ত মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এই বিভাগের আরো খবর
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকা উন্নয়নের লক্ষ্যে বরিশালের মেহেন্দিগঞ্জে জলবায়ু সহনশীল আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে...
-
রোকাইয়া,যবিপ্রবি প্রতিনিধি:সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে আয়োজিত রাজধানীর নভোথিয়েটারে তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) জাতীয় পর্যায়ের ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
-
কায়কোবাদ তুফান নলছিটি:ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তিন মাসের কর্ম পরিকল্পনা ঘোষনা করলেও নির্বিকার নলছিটি পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু প্রতিরোধে কোনো কার্যক্রম নেই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!