- প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬ ০১:০৬ পিএম
গোপালগঞ্জে স্কুল ছাত্রকে বলাৎকরের চেষ্টার অভিযোগে মাদ্রাসার ইমাম আটক
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে এক স্কুল ছাত্রকে বলাৎকরের চেষ্টার অভিযোগে মাও: নাসরুল্লাহ (৩০) নামে এক মাদ্রাসার ইমামকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মাও: নাসরুল্লাহ গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া নতুনচর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও তার বাড়ী নড়াইল জেলায়।
স্থানীয়রা জানায়, আজ বিকালে ওই মসজিদের ইমাম মাও: নাসরুল্লাহ স্থানীয় একটি হাইস্কুলের ৮ম শ্রেনীর ওই ছাত্রকে ডেকে নিয়ে আসেন। পরে ওই ছাত্রকে চুমু দিয়ে বলাৎকারের চেষ্টা করেন। সন্ধ্যার দিকে ওই ছাত্র বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্ত ইমাম মাও: নাসরুল্লাহকে আটক করে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ইমামকে আটক করে থানায় নিয়ে আসে।
তবে অভিযুক্ত ইমাম মাও: নাসরুল্লাহ চুমু দেয়ার কথা স্বীকার করলেও বলাৎকারের কথা অস্বীকার করে বলেন, আমি ওই ছাত্রকে চুমু খেয়েছি। তবে বলাৎকারের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁসির ইনচার্জ মো: ইকরাম হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমান পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। #
এই বিভাগের আরো খবর
-
দেশের পাঁচটি করে বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে ক্রিকেট ও ফুটবল প্রতিযোগিতা নিয়ে শুরু হতে যাচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। আনভীর বসুন্ধরা গ্রুপের...
-
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করার পথে এগিয়ে চলছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়াম। প্রথমবারের মতো...
-
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর প্রবাসীদের সুরক্ষা এবং বিপদে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!