- প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ০৬:০৬ পিএম
গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম যবিপ্রবি কেন্দ্রে পরিক্ষা দেওয়া ঐশী
যবিপ্রবি প্রতিনিধি:
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন যশোরের ফারহানা সুলতানা ঐশী। সর্বোচ্চ ৮৫ নম্বর পেয়ে সারা দেশে প্রথম স্থান অর্জনকারী ঐশী যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের শিক্ষার্থী ছিলেন। গত ২৭ মার্চ অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরিক্ষায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
সোমবার (৩০ মার্চ) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক ফলাফলের এই তথ্য নিশ্চিত করেন।
এছাড়াও ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'সি' ইউনিটে ৮০তম ও 'বি' ইউনিটে ১৬তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'ই' ইউনিটে ৩য় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 'বি' ইউনিটের ভর্তি পরিক্ষায় ১ম স্থান অর্জন করেন।
তার এই সাফল্যের অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, আমার এই সাফল্যের জন্য মহান আল্লাহ তা'আলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার অর্জনের পেছনে আমার আম্মুর অবদান সবচেয়ে বেশি, তিনি আমার প্রধান অনুপ্রেরণা। এছাড়াও আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এইচএসসি পড়াশোনার পাশাপাশি প্যারাগন, যশোর শাখায় ভর্তি প্রস্তুতি নিয়েছি। এবারের গুচ্ছ সি ইউনিটের প্রশ্নে কিছু অসঙ্গতি থাকায় প্রত্যাশিত ফল অনেকেরই আসেনি, ভবিষ্যতে এ বিষয়ে কর্তৃপক্ষ সচেতন হবে বলে আশা করি। আমার অনুজদের উদ্দেশ্যে বলবো শুধু পরিশ্রম নয় বরং ধৈর্য, ধারাবাহিকতা ও সঠিক কৌশলই সফলতার মূল চাবিকাঠি। যবিপ্রবি কেন্দ্র হিসেবে পরিচ্ছন্ন পরিবেশ ছিল ক্যাম্পাসে আর রুমের শিক্ষকরা ফ্রেন্ডলি ছিলেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘সি’ ইউনিটে মোট আবেদনকারী ছিলেন ২৫ হাজার ২১৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১৯ হাজার ৬০৬ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর ৭৭.৫০ শতাংশ। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৬১০ জন।
অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ন্যূনতম পাস নম্বর (৩০) পেয়ে ভর্তির প্রাথমিক যোগ্যতা অর্জন করেছেন ১২ হাজার ৯৭৮ জন। অর্থাৎ, উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৬২২ জন শিক্ষার্থী। এছাড়া ওএমআর শিটে ভুল করার কারণে ৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!