- প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫ ০৩:৩৪ পিএম
গোপালগঞ্জের তিনটি আসন তারেক রহমানকে উপহার দিতে চাই-বিএনপির প্রার্থী বাবর
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-০২ আসনের বিএনপির প্রার্থী ডা: কে এম বাবর বলেছেন, সাধারন ভোটারা তাকে কাছে টেনে নিচ্ছেন। এবারের নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আপনারা যদি আমাদের পাশে থাকেন, সহযোগীতা করেন এবং সাধারন মানুষ আমাদের পাশে থাকলে আমরা খুব সহজেই এই তিনিটি আসন থেকে জয়লাভ করতে পারবো।
আজ সোমবার (২৪ নভেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বচনী সভা-সমাবেশ কাভার করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আমি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করি।
এ মতবিনিময় সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. এম এ খায়ের, জেলা বিএনপির সদস্য অ্যাড. তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবীর বিপ্লব, আজিজুর রহমান বেনো, সদর উপজেলা বিএনপির সভাপতি
সিকদার শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরাসহ সহযোগি সংগঠনের নেতাকর্মি ও স্থানীয় সংবাদকর্মিরা উপস্থিত ছিলেন। #
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!